বাংলাদেশে করোনায় মৃত্যুহার ভারতের চেয়েও বেশি - Shera TV বাংলাদেশে করোনায় মৃত্যুহার ভারতের চেয়েও বেশি - Shera TV

বাংলাদেশে করোনায় মৃত্যুহার ভারতের চেয়েও বেশি

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহামারী করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়েও বেশি জানিয়ে তিনি বলেন, এমন বাস্তবতায় মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তাই সংক্রমণ রোধকল্পে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা তৈরির পাশাপাশি সবাই সহযোগিতা করুন সরকারকে।

আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, অনেকে লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবনের সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। তাই মনে রাখতে হবে কারো কারো অবহেলায় পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা চলমান থাকলে অনাকাঙ্খিত বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। দেশের মানুষের সুরক্ষায় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সবাই আস্থা রাখুন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360