হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাবের অভিযান - Shera TV হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাবের অভিযান - Shera TV

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে অভিযান চালাচ্ছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসভবনে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা।

বেশ কিছুদিন ধরেই নানা কারণে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। শুরুতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হলেও শেষে নাম লেখান রাজনীতিতে। অল্পদিনে তাতেও সফল হন। স্থান পান আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে। তার আগে গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। কিন্তু, সম্প্রতি ‘চাকরিজীবী লীগ’ নামে অননুমোদিত ভুঁইফোড় একটি সংগঠনের সভাপতি হিসেবে তার নাম আসে। এমনকি নেতা বানানো ও পোস্ট দেয়ার ঘোষণা দেয়া পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রশ্ন ওঠে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে। কীভাবে তিনি আওয়ামী লীগে পোস্ট পেলেন তা নিয়েও সমালোচনা শুরু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360