নেট দুনিয়ায় উত্তাপ ছড়ালেন সারা - Shera TV নেট দুনিয়ায় উত্তাপ ছড়ালেন সারা - Shera TV

নেট দুনিয়ায় উত্তাপ ছড়ালেন সারা

সেরা বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী সারা আলী খান। অল্প সময়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সারা। প্রতিনিয়তই ছবি-ভিডিও শেয়ার করে মাতিয়ে রাখেন ভক্তদের। তবে এবার সারা বাজিমাৎ করলেন সাদা-কালো ছবিতেই!

বুধবার (২৭ জুলাই) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন সারা। সাদা-কালো ছবিগুলোতে তাকে দেখা গেছে কেবল একটি কালো অন্তর্বাস আর হাই থাই স্লিট স্কার্টে। স্বল্প বসনায় তাকে দেখে কুপোকত ভক্তরা। তার শরীরের আবেদনে যেন বুঁদ সবাই। এর প্রমাণ পাওয়া যায় পোস্টটির প্রতিক্রিয়ার দিকে তাকালেই। মাত্র ২০ ঘণ্টায় এতে ১৭ লাখের বেশি লাইক পড়েছে! আর মন্তব্য জমা হয়েছে সাড়ে ১১ হাজারের বেশি!

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360