আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো বিল গেটস ও মেলিন্ডা গেটসের - Shera TV আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো বিল গেটস ও মেলিন্ডা গেটসের - Shera TV

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো বিল গেটস ও মেলিন্ডা গেটসের

অনলাইন ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের। এর মধ্য দিয়ে অবসান ঘটলো তাদের ২৭ বছরের সংসার জীবনের। সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টির এক বিচারক বিচ্ছেদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেন।

বিচ্ছেদের চুক্তি অনুযায়ী সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তবে সম্পত্তি ভাগাভাগির চুক্তির ব্যাপারে কিছু প্রকাশ করা হয় নি। ৬৫ বছর বয়সী বিল গেটস বর্তমানে কমপক্ষে ১৫০ বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক।
বিচ্ছেদের ঘোষণার পরই ৩ বিলিয়ন ডলারের বেশি মূল্যের শেয়ার মেলিন্ডা গেটসের নামে স্থানান্তর করা হয়। এর আগে চলতি বছর মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360