খালেদা জিয়াকে আম পাঠাল পাকিস্তান - Shera TV খালেদা জিয়াকে আম পাঠাল পাকিস্তান - Shera TV

খালেদা জিয়াকে আম পাঠাল পাকিস্তান

স্টাফ রিপোর্টার:

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আম উপহার পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (২রা আগষ্ট) সন্ধ্যায় ঢাকার পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে খালেদা জিয়ার বাসায় এসব আম পৌঁছে দেয়া হয়েছে।

একটি গোয়েন্দা সংস্থা এবং খালেদা জিয়ার বাসায় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরাও বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে পাঠানো আম গ্রহন করে দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে বিএনপির পক্ষ খেকে। উল্লেখ্য পাকিস্তান ছাড়াও জাপান, সৌদি আরব, রাশিয়া ও ইউরোপসহ বিভিন্ন দূতাবাস থেকেও বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্য উপহার আসে বলে জানা গেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360