পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব - Shera TV পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব - Shera TV

পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব

স্টাফ রিপোর্টার:

চিত্রনায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান চলছে। বুধবার, পরীমণির বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। নিজের ফেইসবুক থেকে লাইভে এসে পরীমনি বলেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। পুলিশকে খবর দেয়া হলেও তারা কোনো সাহায্য করছেন না।

তিনি আরও বলেন, পুলিশ হলে আমি দরজা খুলে দেব। কিন্তু তারা কোন পরিচয় দিচ্ছে না। তারা যদি আমাকে মেরে ফেলে সবার সামনেই মেরে ফেলুক। আমি লাইভ কাটব না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360