নিউইয়র্কের ব্রুকলিনে ১৩ বছর বয়সী শিশু নিখোঁজ - Shera TV নিউইয়র্কের ব্রুকলিনে ১৩ বছর বয়সী শিশু নিখোঁজ - Shera TV

নিউইয়র্কের ব্রুকলিনে ১৩ বছর বয়সী শিশু নিখোঁজ

সেরা ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের ব্রুকলিনে ১৩ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।জানা যায় নিখোঁজ নিকোলাস জেনিংসকে সর্বশেষ বেডফোর্ড-স্টুইভাসেন্টের গেটস এভিনিউতে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দেখা যায়। তার পরনে ছিল ধূসর টি-শার্ট, কালো-সাদা ডোরাকাটা প্যান্ট এবং কালো-সাদা কেডস।

কেউ যদি তার খোঁজ বা কোথাও দেখে থাকেন তবে জরুরি নম্বর ৯১১ অথবা NYCPD প্রিসিন্টকে ৭১৮-৬৩৬-৬৬০৪ এ কল করার জন্য অনুরোধ করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360