নজরুল-পরীর ৪ দিনের রিমান্ড - Shera TV নজরুল-পরীর ৪ দিনের রিমান্ড - Shera TV

নজরুল-পরীর ৪ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার:

বনানী থানার মাদক মামলায় ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক নজরুল ইসলাম রাজের (নজরুল রাজ) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাজকে হাজির করা হয়। এরপর বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকার্রী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।
মামলার তদন্ত কর্মকর্তা আজ আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পৃথক মামলায় পরীমণিরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360