এশিয়ার অন্যতম বড় মরুভূমিতে জঙ্গল বানাচ্ছে চীন - Shera TV এশিয়ার অন্যতম বড় মরুভূমিতে জঙ্গল বানাচ্ছে চীন - Shera TV

এশিয়ার অন্যতম বড় মরুভূমিতে জঙ্গল বানাচ্ছে চীন

অনলাইন ডেস্ক:

এশিয়ার অন্যতম বড় মরুভূমি গোবিতে জঙ্গল বানাচ্ছে চীন। ১২ লাখ ৯৫ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে থাকা মরুভূমির অনেকটা অংশ জুড়ে গড়ে তোলা হচ্ছে এই সবুজ প্রাচীর। সেই লক্ষ্যে অনেকটা এগিয়েও গেছে বেইজিং। হিসাব অনুযায়ী, মরুভূমির যে অংশ জঙ্গলে পরিণত হয়ে গেছে সেই হিসেব কষলে বিশ্বের সর্ববৃহৎ মানুষ নির্মিত অরণ্য এটিই।

এর আগে সীমান্তে মহাপ্রাচীর গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীনারা। এবার তেমনই আর এক রেকর্ড গড়ার লক্ষ্যে চীন। বিষয় ভিন্ন হলেও এবারও এক মহাপ্রাচীর গড়ার রেকর্ড গড়তে যাচ্ছে তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360