গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ২৪১ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ২৪১ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ২৪১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ২২৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360