খুলবে দোকানপাট, চলবে যান - Shera TV খুলবে দোকানপাট, চলবে যান - Shera TV

খুলবে দোকানপাট, চলবে যান

স্টাফ রিপোর্টার:

করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী বুধবার (১১ আগস্ট) থেকে সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলতে পারবে।

মন্ত্রিপরিষদ বিভাগ আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপিংমল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360