স্টাফ রিপোর্টার:
মোবাইলে প্রেম, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাশ ফেলা হয় সড়কের ধারে।
মোবাইলে হিন্দু ধর্মাবলম্বীর কৃষ্ণ চন্দ্র দাসের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে স্কুল ছাত্রী খোদেজা খাতুন। পরে তার সাথে দেখা করতে গিয়ে বন্ধুদের সহযোগিতায় একাধিকবার ওই তরুনীকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর তার লাশ ফেলে দেয়া হয় টাঙ্গাইল-তারাকান্দি সড়কের ধারে।
হত্যার এমন বর্ণনা দিয়েছে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার প্রেমিক টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাউয়াইল এলাকার নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস ও তার সঙ্গীরা। হত্যার শিকার খোদেজা খাতুন গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের জয়নগর গ্রামের খোকন মন্ডলের মেয়ে এবং জয়নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
এর আগে গত ৩ আগষ্ট টাঙ্গাইল-তারাকান্দি সড়কের ভূঞাপুর উপজেলার ভরুয়া এলাকা থেকে অজ্ঞাত এক তরুনীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে ওই তরুনীর পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে ভূঞাপুর ছাব্বিশা কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।
সেরা টিভি/আকিব