লকডাউন শেষ হলেও মানতে হবে যেসব বিধি - Shera TV লকডাউন শেষ হলেও মানতে হবে যেসব বিধি - Shera TV

লকডাউন শেষ হলেও মানতে হবে যেসব বিধি

স্টাফ রিপোর্টার:

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হলো মঙ্গলবার। আজ বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র। এমন অবস্থায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে, করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে, কোরবানির ঈদ উপলক্ষ্যে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360