নিউইয়র্ক সিটি গভর্ণর হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল - Shera TV নিউইয়র্ক সিটি গভর্ণর হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল - Shera TV

নিউইয়র্ক সিটি গভর্ণর হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল

সেরা ডেস্ক রিপোর্ট:

যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তার পদত্যাগের পর দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল। অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো গভর্নরের দায়িত্ব পেলেন একজন নারী। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় ক্যাথি হোচুল জানান, গর্ভনর কুমোর পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত পোষণ করছি। ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে আমি প্রস্তুত।

রয়টার্স জানায়, ৬২ বছর বয়সী ক্যাথি হোচুল আগামী ২৪ আগস্ট গভর্নরের দায়িত্ব নেবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360