শিল্পার স্বামী রাজের সঙ্গে প্রথম কাজের ছবি পোস্ট করলেন শার্লিন - Shera TV শিল্পার স্বামী রাজের সঙ্গে প্রথম কাজের ছবি পোস্ট করলেন শার্লিন - Shera TV

শিল্পার স্বামী রাজের সঙ্গে প্রথম কাজের ছবি পোস্ট করলেন শার্লিন

অনলাইন ডেস্ক:

পর্নোগ্রাফি-কাণ্ড শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারি নিয়ে বহুদিন ধরেই বলিউডে হৈচৈ চলছে। এ ঘটনায় কিছু দিন আগে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। মামলার প্রথম থেকেই তিনি রাজ কুন্দ্রার বিরুদ্ধে সরব।

অথচ রাজের হাত ধরেই পর্ন ছবির দুনিয়ায় এসেছিলেন শার্লিন। রীতিমতো চুক্তি করে কাজে নেমেছিলেন তারা। রাজের ৩০টির মতো পর্ন ছবিতে কাজ করেছেন শার্লিন। পরে চুক্তির খেলাপ হওয়ায় তাদের আর কাজ করা হয়নি। এবার সেই চুক্তির প্রথম দিনের শ্যুটের ছবি প্রকাশ করলেন শার্লিন।

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে তাকে কালো ব্রা আর শর্টস পরে থাকতে দেখা যায়। পায়ে ম্যাচিং স্নিকার্স। তার বাম পাশে রাজ কুন্দ্রা এবং ডান পাশে আরও এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যাচ্ছে।

ছবি পোস্ট করে শার্লিন লেখেন, ‘এই ছবিটি ২৯ মার্চ, ২০১৯ সালে তোলা হয়েছিল। এটি ছিল অ্যাপের শুটিংয়ের প্রথম দিন। এর আগে আমি কখনও কোনো অ্যাপের সঙ্গে যুক্ত হইনি। তাই ওই দিনের শুটিং নিয়ে উৎসাহিত ছিলাম।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360