পদ্মা সেতুতে ধাক্কা লাগার ঘটনায় ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত - Shera TV পদ্মা সেতুতে ধাক্কা লাগার ঘটনায় ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত - Shera TV

পদ্মা সেতুতে ধাক্কা লাগার ঘটনায় ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত

স্টাফ রিপোর্টার:

ফেরি ‘কাকলী’ সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন ও হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  শুক্রবার বিআইডব্লিউটিসি এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। তবে পিলারের কোনো ক্ষতি হয়নি। এর আগে ৯ আগস্ট একই পিলারে আরেকটি ফেরির ধাক্কা লেগেছিল। এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লেগেছিল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360