টাইমস স্কয়ারে ২৪ ঘন্টায় ৭২০ বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী - Shera TV টাইমস স্কয়ারে ২৪ ঘন্টায় ৭২০ বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী - Shera TV

টাইমস স্কয়ারে ২৪ ঘন্টায় ৭২০ বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের আইকনিক বলড্রপ বিলবোর্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।  বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা এবং প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের উদ্যোগে ১৫ আগস্ট এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

শনিবার সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়, টাইমস স্কয়ারে প্রদর্শনী চলাকালে ১৫ আগস্ট ২৪ ঘণ্টাব্যাপী প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড হিসাবে মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রয়াস প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360