গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৮৭ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৮৭ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৮৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে একদিনে ৬,৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। আর নতুন করে করোনায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু ২৪ হাজার ছাড়াল।

আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার একজনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর আগে গতকাল শনিবার দেশে ৬,৮৮৫ জনের করোনা শনাক্ত হয়। কাল নতুন করে ১৭৮ জনের মৃত্যু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360