বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ - Shera TV বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ - Shera TV

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নে গভীর রাতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ঘোষেরকান্দি গ্রামে নিয়ে এ গণধর্ষণ করা হয়েছে বলে জানায় পরিবার। গণধর্ষণের ঘটনায় রোববার অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।

সরেজমিন জানা যায়, ওই ছাত্রী (১৩) স্থানীয় দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাবা কৃষক, মা ১০ বছর ধরে প্রবাসে থাকেন। ওই ছাত্রী ছোট থেকেই তার দাদির সঙ্গে থাকে।

এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আটকে রেখে রাতভর ধর্ষণ করে এবং ভোরে সে বাড়ি ফিরে আসে। কিন্তু পরিবার বলছে- শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে মেয়েকে নিয়ে যাওয়া হয় এবং রাত ৪টার দিকে মেয়ে নিজেই বাড়ি ফিরে আসে।

প্রতিবেশী কাদির মাস্টারের ছেলে মোক্তার লোক ভাড়া করে এ কাণ্ড ঘটাতে পারে বলে মেয়ের বাবা ও এলাকাবাসীর ধারণা। শুক্রবার মেয়ের চাচা আসাদুলের সঙ্গে ঝগড়া ও হাতাহাতি হয়েছে মোক্তারের। এর আগেও একাধিকবার মোক্তার তাদের সঙ্গে বিরোধে জড়িয়েছেন বলে জানায় পরিবার। এদিকে সন্দেহযুক্ত মোক্তার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মোক্তারের বাড়িতে না পেয়ে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360