জাতির উদ্দেশ্যে ভাষনা যা বললেন মোল্লা আবদুল গণি - Shera TV জাতির উদ্দেশ্যে ভাষনা যা বললেন মোল্লা আবদুল গণি - Shera TV

জাতির উদ্দেশ্যে ভাষনা যা বললেন মোল্লা আবদুল গণি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাতির উদ্দেশে দেওয়া একটি ভিডিওবার্তায় তালেবানের রাজনৈতিক ব্যুরোর প্রধান মোল্লা আবদুল গণি বারাদার আখুন্দ বলেছেন, কোনো রকম প্রতিরোধের মুখে না পড়ে আফগান সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিজয় এসেছে ঠিকই, কিন্তু সুষ্ঠুভাবে সরকার পরিচালনার আসল পরীক্ষা সবে শুরু।

কাবুল দখল এবং বিজয় ঘোষণার দিন নতুন এই ভিডিও বার্তা প্রচার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি জানানো হয়।

মোল্লা আবদুল গণি বারাদার আখুন্দ বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী তাদের সমস্যা সমাধান এবং সেবা প্রদানের মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তিনি বলেন, ‘এই বিশাল বিজয়ের জন্য আমরা পুরো আফগান জাতি, বিশেষ করে কাবুলের জনগণ এবং আমাদের মুজাহিদদের অভিনন্দন জানাই। তালেবান এখন যে অবস্থানে পৌঁছেছে, তা কেউ ভাবতেও পারেনি। কিন্তু আল্লাহর সাহায্যই আমাদের এই বিজয় দান করেছে। দুনিয়ার ইতিহাসে এমন নজির আর একটিও নেই। তাই আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমাদের কোনও অহংকার থাকা উচিত নয়। এখন পুরো জাতির সেবা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করার সময় এসেছে। এজন্য তালেবান তার সাধ্যের মধ্যে সবকিছু করবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360