জানা গেল নিউজিল্যান্ড সিরিজের সময় - Shera TV জানা গেল নিউজিল্যান্ড সিরিজের সময় - Shera TV

জানা গেল নিউজিল্যান্ড সিরিজের সময়

স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। সিরিজের দিন-তারিখ ঠিক ছিল আগে থেকেই। ম্যাচ শুরুর সময়টাও জানা গেল এবার। নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।এমন খবরই দিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তাতে ম্যাচগুলো শুরু হবে বিকেল ৪টায়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো শুরু হয়েছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু কিউইদের বিপক্ষে ম্যাচ দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য রয়েছে। ওদের ভিউয়ারশিপেরও একটা ব্যাপার আছে। আমরা টিম ম্যানেজমেন্টে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলাপ আলোচনা করেছি।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360