হাটহাজারিতেই চিরনিদ্রায়শায়িত হবেন বাবুনগরী - Shera TV হাটহাজারিতেই চিরনিদ্রায়শায়িত হবেন বাবুনগরী - Shera TV

হাটহাজারিতেই চিরনিদ্রায়শায়িত হবেন বাবুনগরী

স্টাফ রিপোর্টার:

জানাজা শেষে হাটহাজারি মাদ্রাসা প্রাঙ্গণেই দাফন করা হবে হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীকে। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় জানাজা শেষে কর্মস্থল হাটহাজারির আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

এর আগে, সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন জুনায়েদ বাবুনগরী। সকালে হঠাৎ করে অসুস্থ বোধ করলে তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়া হয়। এদিকে, গতকাল তার চোখে একটা অপারেশন করা হয়। এরপর তিনি সুস্থ ছিলেন। আজ সকালেও তিনি স্বাভাবিক ছিলেন। এরপর বেলা ১১টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

গত বছরের ১৭ সেপ্টেম্বরে হেফাজতে ইসলামের আমির আহমদ শফী মারা যাওয়ার পর ১৫ নভেম্বর সংগঠনটির নতুন আমির হিসেবে জুনায়েদ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360