হেফাজতের নতুন আমির হলেন যিনি - Shera TV হেফাজতের নতুন আমির হলেন যিনি - Shera TV

হেফাজতের নতুন আমির হলেন যিনি

স্টাফ রিপোর্টার:

হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী আজ রাতে এ ঘোষণা দেন।

আজ হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর সংগঠনটির নেতারা নতুন আমির নিয়োগের সিদ্ধান্ত নেন। হেফাজতের ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিবুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মুহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। এর আগে আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360