পাল্টে গেল সাফের সময়সূচী - Shera TV পাল্টে গেল সাফের সময়সূচী - Shera TV

পাল্টে গেল সাফের সময়সূচী

স্পোর্টস ডেস্ক:
তিন দিন না যেতেই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন এনেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। নতুন সূচি বলছে, মালদ্বীপে আগামী ১ অক্টোবর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে ১৬ অক্টোবর।

বাংলাদেশের সূচিতেও পরিবর্তন এসেছে। ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম ম্যাচ। ৪ অক্টোবর ভারতের বিপক্ষে লড়বে কোচ জেমি ডের দল। ৭ ও ১৩ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ পরের দুই ম্যাচ খেলবে স্বাগতিক মালদ্বীপ ও নেপালের বিপক্ষে। পুরনো সূচি অনুযায়ী সাফ চ্যাম্পিয়নশিপ ১ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360