বরিশালে ইউএনওর বিরুদ্ধে দুই মামলা, তদন্ত করবে পিবিআই - Shera TV বরিশালে ইউএনওর বিরুদ্ধে দুই মামলা, তদন্ত করবে পিবিআই - Shera TV

বরিশালে ইউএনওর বিরুদ্ধে দুই মামলা, তদন্ত করবে পিবিআই

স্টাফ রিপোর্টার:

বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে দুই মামলার আবেদন আমলে নিয়ে তা গ্রহণ করেছেন আদালত।

একই সঙ্গে আগামী ২৩ সে‌প্টেম্বরের ম‌ধ্যে পু‌লিশ ব‌্যু‌রো অব ইন‌ভে‌স্টি‌গেটশনের (পিবিআই) পু‌লিশ সুপার‌কে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদাল‌তের বিচারক মাসুম বিল্লাহ।

এর আগে ইউএনও মু‌নিবুর রহমান, কোতয়ালী ম‌ডেল থানার ওসি নুরুল ইসলাম, এসআই শাহজালাল ম‌ল্লি‌ক ও ইউএনও’র বাসভব‌নে দা‌য়িত্বরত আনসার সদস‌্যসহ অজ্ঞাত ৪০/৫০ জ‌নের বিরু‌দ্ধে মামলার আবেদন ক‌রেন ব‌রিশাল সি‌টির প‌্যা‌নেল মেয়র র‌ফিকুল ইসলাম খোকন এবং ইউএনও মু‌নিবুর রহমান ও আনসার সদস‌্য সহ ৪০/৫০ জ‌নের বিরু‌দ্ধে আরও এক‌টি মামলার আবেদন ক‌রেন সি‌টি কর‌পো‌রেশ‌নের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। দু‌টি মামলাই আম‌লে নি‌য়ে পি‌বিআইকে তদন্তের নি‌র্দেশ দি‌য়ে‌ছে আদা‌লত।

এদিকে একই আদালতে ইউএনও মুনিবুর রহমানের ওপর হামলা চেষ্টার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিনের আবেদন করা হলে বিচারক সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারা হেফাজতে রেখে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360