বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের নাতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - Shera TV বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের নাতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - Shera TV

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের নাতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও নাতি খন্দকার ইফতেখার আহমেদ শাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিকালে কুমিল্লার ৩নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বুধবার বিকালে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী খন্দকার জাবির আহম্মেদ সারোয়ার।

এ সময় আদালত ইশতিয়াক ও খন্দকার ইফতেখার আহমেদ শাদকে গ্রেফতার করতে দাউদকান্দি থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। তবে অভিযুক্ত ওই আসামিরা দীর্ঘদিন কানাডায় পালিয়ে নির্বাসিত জীবনযাপন করছেন বলে জানা গেছে। এ মামলার অপর আসামি সম্পত্তির কেয়ারটেকার নিজামুদ্দিন জামিনে রয়েছেন বলে জানান তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360