বাংলাদেশের জিদান যোগ দিলেন লা লিগায় - Shera TV বাংলাদেশের জিদান যোগ দিলেন লা লিগায় - Shera TV

বাংলাদেশের জিদান যোগ দিলেন লা লিগায়

zidan miah rayo vallecano, bangladesh, zdiane mia, dhaka

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীরর নাম সবার জানা। এবার প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে স্প্যানিশ দলে নাম লেখালেন জিদান মিয়া। লা লিগার দল রায়ো ভায়েকানোর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

শনিবার (২৮ আগস্ট) জেনেভো সকার অ্যাকাডেমি বিষয়টি জানিয়েছে। এছাড়া মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টস ও মাদ্রিদের স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টস একই তথ্য দিয়েছে।

জেনোভা স্পোর্টস এক পোস্টে লিখেছে, ‘বাংলাদেশি প্রথম ফুটবলার হিসেবে জিদান মিয়া লা লিগার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। রায়ো ভায়োকানোর সঙ্গে তার চুক্তির বিষয়টি ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। দুই মাস আগে জিদান মিয়া আমাদের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে ক্লাবটিতে সুযোগ পেয়েছেন তিনি।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360