নুসরাতের পাশে দাঁড়ালেন শ্রীলেখা - Shera TV নুসরাতের পাশে দাঁড়ালেন শ্রীলেখা - Shera TV

নুসরাতের পাশে দাঁড়ালেন শ্রীলেখা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
দু’দিন আগে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। শোনা যাচ্ছে, ছেলের নাম ঈশান রেখেছেন টালিউডের এই অভিনেত্রী। যদিও বা এসব বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নুসরাত। এদিকে, নুসরাত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নানা ঝড় বয়ে যাচ্ছে তার ওপর দিয়ে। কেননা এই সন্তানের বাবা কে তা এখনও অজানা সকলের। তবে নেটিজেনদের একাংশ নুসরাতের এই পদক্ষেপকে সাহসী বলছেন, আবার অনেকে নুসরাত, যশ ও নবজাতককে নিয়ে ঠাট্টাও করছে।

এবার সেই তালিকায় যুক্ত হয়ে নুসরাত জাহানকে কুর্নিশ জানালেন আরেক অভিনেত্রী শ্রীলেখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ও তার সদ্যজাত সন্তানের সুস্থতা কামনা করে শ্রীলেখা লিখেছেন, ‘রাজনৈতিক অবস্থান আলাদা হওয়ায় অনেক সময়েই নুসরাতকে নানা কারণে সমালোচনা করেছি। কিন্তু এবার নুসরাতের সাহসকে কুর্নিশ জানাতে হয়। সমাজের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মা হয়েছেন নুসরাত, তাও আবার বিনা কোনও বিবাহবন্ধনে! মা এবং সন্তানের জন্য অনেক শুভেচ্ছা।’

এর আগে, এক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, পিতৃপরিচয় ছাড়া মাতৃত্বের উদ্‌যাপন করলেন নুসরতা। এর জন্য প্রচণ্ড সাহস আর কলিজার জোর থাকা চাই। নুসরাতের মাতৃত্বকে অভিনন্দন জানাই। কুর্নিশ জানাই তার সাহসকে।

শ্রীলেখা আরও বলেছেন, প্রেমিককে ভালবেসে তার সন্তানকে গর্ভে ধারণ করা সাহসের। পৃথিবীর আলো দেখানো স্ব-ইচ্ছায় করেছেন। অনেকেই এটাকে স্বেচ্ছাচারিতা বলতে পারেন। তবে, ‘আমি বলবো, নুসরাত যা করেছেন বেশ করেছেন’।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360