মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত সাদেক হোসেন খোকা - Shera TV মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত সাদেক হোসেন খোকা - Shera TV

মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত সাদেক হোসেন খোকা

সাবেক ঢাকার মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকা রাষ্ট্রীয় মর্যাদায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন  ।

বৃহস্পতিবার রাজধানীর জুরাইনে তার মায়ের কবরে দাফন করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এর আগে সকাল ১০ টায় সংসদ ভবনে দ্বিতীয় নামাজে জানাজা ও দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয় খোকার লাশ।এ সময় জন স্রোতের ঢল নামে সাদেক হোসেন খোকাকে শেষবারের মত এক নজর দেখতে।সেখানে ২য় জানাজা শেষে বিকেল ৩টায় নগর ভবনে ৩র্থ জানাজা, গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠে বিকেল ৪টায় চতুর্থ এবং সর্বশেষ ধুপ খোলা মাঠে পঞ্চম জানাযা অনুষ্ঠিত হয় সাবেক এই অবিভক্ত ঢাকার নগর পিতার।

এর আগে সকাল ৮টায় ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিএনপির এই অন্যতম প্রভাবশালী নেতার লাশবাহী ফ্লাইট। বিমানবন্দরে খোকার মরদেহ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Developed BY: Shera Digital 360