দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পরা বাংলাদেশি ৬ নাগরিক - Shera TV দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পরা বাংলাদেশি ৬ নাগরিক - Shera TV

দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পরা বাংলাদেশি ৬ নাগরিক

স্টাফ রিপোর্টার:

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশের ১২ নাগরিকের ছয়জন দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে দেশে ফেরার উদ্দেশে কাতারের দোহা থেকে প্রথমে দুবাই যান তারা। পরে দুবাই থেকে ইকে ৫৮৪ ফ্লাইটে রাত ১১টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

যে ছয়জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন— রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। এ ছয়জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন।

আফগানিস্তানের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার রাজিব বিন ইসলাম। দেশে ফেরার আগে তিনি শুক্রবার কাবুল থেকে টেলিফোনে যুগান্তরের সঙ্গে কথা বলেছিলেন।

তিনি জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে বৃহস্পতিবার ৬/৭ বার চেষ্টা চালিয়েও সফল হননি। মার্কিন বাহিনী ও তালেবানের উভয়ের অনুমতি ছাড়া কেউ সেফ প্যাসেজ পাচ্ছেন না । তাই সেফ প্যাসেজের অপেক্ষায় ছিলেন। তালেবান নিয়ন্ত্রিত কাবুলের বর্তমান রিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বলে জানান রাজিব। তিনি জানান, গাড়ি চলছে । দোকানপাট খুলেছে। রাস্তায় তালেবানের টহল আছে। ভয়ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছে মানুষের।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360