রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি - Shera TV রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি - Shera TV

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

লাইফস্টাইল ডেস্ক:

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ:

কোনো শুভ প্রচেষ্টার অগ্রগতি। স্থাবর সম্পত্তিসংক্রান্ত কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। কোনো ব্যতিক্রমী বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন।

বৃষ:

কোনো সংবাদে আশাবাদী হবেন। আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। গতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান। সুস্থ থাকুন।

মিথুন:

কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। অর্থের ঘর শুভ। কর্মক্ষেত্রে উদ্দীপনা থাকবে। কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

কর্কট:

উৎসাহ ও উদ্যমে অগ্রপথিকের ভূমিকা নিতে পারবেন। আপনার কাজে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিতর্ক এড়িয়ে চলুন।

সিংহ:

কোনো সংবাদ বিচলিত করতে পারে। প্রিয়জনের জন্য উৎকণ্ঠা। অকারণে ব্যয় বাড়বে। অতীতের কোনো ঘটনা মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

কন্যা:

কোনো আশা পূরণ হতে পারে। নতুন যোগাযোগের পরিবেশ অনুকূলে। ভবিষ্যৎ পরিকল্পনায় বন্ধুর সহযোগিতা পাবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।

তুলা:

কর্মক্ষেত্র থাকবে উদ্দীপনাপূর্ণ। ব্যবসায় প্রসার লাভ হবে। আর্থিক ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন।

বৃশ্চিক:

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। প্রত্যাশা পূরণে বাধাবিঘ্ন দূর হবে। পূর্বের তুলনায় মানসিক চাপ কমবে। ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। লেনদেনে আবেগ পরিহার করুন।

ধনু:

কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। শরীরের যত্ন নিন।

মকর:

যোগাযোগ বৃদ্ধি পাবে। যৌথ কাজে অগ্রগতি হবে। বিনিয়োগ লাভদায়ক হবে। প্রেম-প্রীতিতে সাফল্য আসবে। স্পষ্টবাদিতা ক্ষতি করতে পারে। বিতর্ক থেকে নিজেকে সংযত রাখুন। রোমান্স শুভ।

কুম্ভ:

কোনো প্রচেষ্টা ব্যর্থ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা। উদ্বেগের মধ্যেই কোনো সুযোগ লাভ হবে। পারিপার্শ্বিক ঘটনা মানসিক শান্তি নষ্ট করতে পারে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন।

মীন:

কাজে অনুকূল পরিবর্তন আসতে পারে। অন্যের সহযোগিতায় আটকে যাওয়া কাজের অগ্রগতি। প্রিয়জনের জন্য ব্যয় বাড়তে পারে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। প্রিয়জনের কাছে থাকুন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360