সরকারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মন্ত্রণালয় গড়ার পরামর্শ রিজভীর - Shera TV সরকারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মন্ত্রণালয় গড়ার পরামর্শ রিজভীর - Shera TV

সরকারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মন্ত্রণালয় গড়ার পরামর্শ রিজভীর

স্টাফ রিপোর্টার:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন করে দুই মন্ত্রণালয় করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরামর্শ দিয়েছেন। তিনি আরও দুই মন্ত্রণালয় চেয়ে বলেন, নতুন দুইটির একটি হলো ষড়যন্ত্রমূলক মন্ত্রণালয় আরেকটা মিথ্যা বিষয়ক মন্ত্রণালয়।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, ‘আপনি ওবায়দুল কাদেরের কথা শুনবেন প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে, বিরাট ষড়যন্ত্র। আবার প্রধানমন্ত্রীও দুই দিন পর বলছেন ষড়যন্ত্রের কথা। ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে হবে কেন? আপনারাই তো জোর করে ক্ষমতা দখল করে আছেন, জনগণকে প্রতারিত করেছেন। আপনরাই তো ষড়যন্ত্রকারী।’

আলোচনা সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও উপদেষ্টা ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বক্তব্য দেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360