গুরুতর অসুস্থ তোফায়েল আহমেদ, নেয়া হল দিল্লীতে - Shera TV গুরুতর অসুস্থ তোফায়েল আহমেদ, নেয়া হল দিল্লীতে - Shera TV

গুরুতর অসুস্থ তোফায়েল আহমেদ, নেয়া হল দিল্লীতে

স্টাফ রিপোর্টার:

বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩রা সেপ্টেম্বর) বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে জানান তার ব্যক্তিগত সহকারী।

এর আগে, স্ট্রোক করলে গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়েছে। দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল। ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন।

৭৭ বছর বয়সি তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360