তোফায়েল আহমেদকে কেবিনে স্থানান্তর - Shera TV তোফায়েল আহমেদকে কেবিনে স্থানান্তর - Shera TV

তোফায়েল আহমেদকে কেবিনে স্থানান্তর

স্টাফ রিপোর্টার:

ভারতের নয়া দিল্লিতে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য ও তার ভাতিজা আলী আজম মুকুল।

সরকারি বার্তা সংস্থা বাসসকে সাংসদ মুকুল বলেন, ‘তিনি (তোফায়েল আহমেদ) ভালো আছেন, সুস্থ আছেন। আমার সঙ্গে কাল (শুক্রবার) রাতে এবং আজ সকালে তার কথা হয়েছে।’ তিনি জানান, শনিবার দুপুরে তোফায়েল আহমেদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে তার বাম পায়ে কিছুটা সমস্যা হচ্ছে। এজন্য আজ থেকে তার ফিজিওথেরাপি শুরু হচ্ছে।

তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের রাজধানী দিল্লির মেডান্টা দ্য মেডিটিডি হাসপাতালে নেওয়া হয়।

ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯’র গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্ব প্রাপ্ত চার প্রধানের একজন তিনি।

বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। ৭৭ বছর বয়সি তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360