গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৭০ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৭০ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৭০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে করোনায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২ হাজার ৪শ’ ৩০ জন। আর শনাক্তের হার ৯৬ দিনের মধ্যে নেমেছে সর্বনিম্ন পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়- ২৫ হাজার ১শ’ ৬৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ছয় ছয় শতাংশে।

এর আগে ৩১শে মে এর চেয়ে কম ৯ দশমিক চার এক শতাংশ শনাক্তের হারের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ১৪ হাজার ৪শ’ ৫৬ জন। আর মোট প্রাণহানি ২৬ হাজার ৫শ’ ৬৩। একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। আর মোট সুস্থ ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ছয় আট এক শতাংশ।

মৃত্যুহার এক দশমিক সাত পাঁচ শতাংশ।  এদিকে  সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ২০, খুলনা ও রাজশাহীতে মারা গেছেন ৩ জন করে। এছাড়া, সিলেটে ৬, রংপুরে ৪, বরিশালে ২ ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360