টাইমস স্কয়ারে সনাতন সম্প্রদায়ের ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ - Shera TV টাইমস স্কয়ারে সনাতন সম্প্রদায়ের ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ - Shera TV

টাইমস স্কয়ারে সনাতন সম্প্রদায়ের ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে ঝুমন দাসসহ ডিজিটাল সিকিউরিটি আইনে আটকদের মুক্তির দাবিতে এক ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী হিন্দু সম্প্রদায়। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে টাইম স্কয়ার প্রাঙ্গনে হরিনাম সংকীর্তনের সুরে সুরে প্রতিবাদ জানান প্রায় এক ডজন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে ঝুমন দাসের নিঃশর্ত মুক্তি চেয়ে বক্তারা ডিজিটাল সিকিউরিটি আইনে আটক সকল সংখ্যালঘুর অবিলম্বে মুক্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। তারা সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

সেরা টিভি।আকিব

Developed BY: Shera Digital 360