কি সারপ্রাইজ দেবেন মাহি? - Shera TV কি সারপ্রাইজ দেবেন মাহি? - Shera TV

কি সারপ্রাইজ দেবেন মাহি?

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন বলে জানিয়েছেন। তবে কী সেই সারপ্রাইজ, সেটি স্পষ্ট করেননি। গতকাল রবিবার দিনগত রাতে মাহি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেব, ইনশাআল্লাহ।

বিষয়টি জানতে চাইলে এই নায়িকা গণমাধ্যমকে বলেন, এখন বলে দিলে তো আর সারপ্রাইজ রইলো না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে মাহির স্ট্যাটাস দেখে অনেকে ধরেই নিয়েছেন ‘গোপনে’ বিয়ে করেছেন এই নায়িকা, সেটাই হয়তো আগামী ১৩ তারিখ প্রকাশ করবেন তিনি। এতে মাহির সারপ্রাইজ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। বিয়ের এক বছর পর থেকেই তাদের নিয়ে নানা কথা ছড়ায় বিভিন্ন মাধ্যমে। অবশেষে চলতি বছরের মে মাসে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন মাহি। এরপরেই মাহির নতুন বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360