বৃহস্পতিবার গণভবনে বৈঠকে বসবে আওয়ামী লীগ - Shera TV বৃহস্পতিবার গণভবনে বৈঠকে বসবে আওয়ামী লীগ - Shera TV

বৃহস্পতিবার গণভবনে বৈঠকে বসবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার:

দল গোছানোর সাংগঠনিক রোডম্যাপ ঠিক করতে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছে আওয়ামী লীগ। সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ বৈঠকেই দলীয় সভানেত্রীর প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়েই দল গোছাতে মাঠে নামবেন কেন্দ্রীয় নেতারা।

চলতি মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সাংগঠনিক সফরের মাধ্যমে দলকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ইতিপূর্বে গঠিত দলের শক্তিশালী আট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টিম। আগামীকালের বৈঠকে মেয়াদোত্তীর্ণ ৪৩ জেলার সম্মেলনের তারিখও চূড়ান্ত হতে পারে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360