রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি - Shera TV রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি - Shera TV

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

লাইফস্টাইল ডেস্ক:

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ:

কাজে ব্যাঘাত ঘটতে পারে। সুযোগ হাতছাড়া হতে পারে। অতীতের ঘটনা মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না। অসমাপ্ত কাজ শেষ করুন। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

বৃষ:

আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা। কাজকর্মে প্রসার লাভ হবে। আর্থিক উন্নতির যোগ আছে। বিনোদনমূলক কাজে আগ্রহ বাড়বে। নতুন সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে হবে। রোমান্স শুভ।

মিথুন:

পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ব্যবসা আশানুরূপ হবে না। গৃহ, আবাসন, ভূমিসংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। প্রিয়জনের কাছে থাকুন।

কর্কট:

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অন্যের দুঃখ-কষ্টে সহজেই ভাবাবেগে আপ্লুত হতে পারেন। ভাবাবেগের পরিবর্তে বস্তুনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সব কিছু বিচার করুন।

সিংহ:

নতুন কাজের অগ্রগতি। অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। পাওনা টাকা আদায় হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। জীবনের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন।

কন্যা:

কর্মক্ষেত্রে পদস্থের আনুকূল্য পাওয়া সহজ হবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। আগের তুলনায় মানসিক চাপ কমবে। প্রত্যাশা পূরণে বাধা-বিপত্তি দূর হবে। অসুস্থদের সতর্ক থাকতে হবে।

তুলা:

সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা থাকবে। বিরূপ পারিপার্শ্বিকতায় অস্বস্তিবোধ করতে পারেন। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠবেন।

বৃশ্চিক:

কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তির দ্বারা উপকৃত হবেন। ব্যবসায় প্রসার লাভ হবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না।

ধনু:

কোনো আর্থিক আলোচনার অগ্রগতি হবে। ব্যবসাক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। অন্যের সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হতে পারেন। একঘেয়েমি ও কাজে স্থবিরতা পরিহার করুন।

মকর:

আজ ভালো সময় কাটবে। সামাজিক যোগাযোগ বাড়বে। নতুন পরিকল্পনার অগ্রগতি। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। কারো সহায়তায় উপকার হবে। শরীরের যত্ন নেবেন। ভালো থাকবেন।

কুম্ভ:

কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি। স্বার্থের পরিপন্থী কারো অনুরোধ রক্ষা করতে হতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। মতবিরোধ আছে এমন মানুষ এড়িয়ে চলুন।

মীন:

কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। কোনো অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। কোনো অংশীদারি কাজে লাভবান হতে পারবেন। ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত দায়িত্বের বোঝা নেবেন না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360