লাইফ সাপোর্টে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব - Shera TV লাইফ সাপোর্টে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব - Shera TV

লাইফ সাপোর্টে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব

স্টাফ রিপোর্টার:

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। এর আগে, গত ১৬ই আগস্ট করোনায় আক্রান্ত হন খন্দকার মাহবুব হোসেন। এরপর থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল বলেন, জ্বর না হলেও কিছুদিন ধরে কাশি থাকায় গত সোমবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্যার (খন্দকার মাহবুব) কোভিড-১৯ টেস্ট করেন। এদিন বিকেলে রিপোর্ট পজেটিভ আসার পর সন্ধ্যায় ওই হাসপাতালের করোনা ইউনিটে স্যারকে ভর্তি করানো হয়। তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360