আগামীকাল গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় - Shera TV আগামীকাল গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় - Shera TV

আগামীকাল গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার:

গ্যাসের পাইপ লাইনের সংস্কার কাজের জন্য রবিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকার কিছু জায়গায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড, তাজমহল রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকায় আশপাশের এলাকায়ও স্বল্প চাপ থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360