শ্রেণিকক্ষে মিলল প্রধান শিক্ষকের লাশ - Shera TV শ্রেণিকক্ষে মিলল প্রধান শিক্ষকের লাশ - Shera TV

শ্রেণিকক্ষে মিলল প্রধান শিক্ষকের লাশ

স্টাফ রিপোর্টার:

শ্রেণিকক্ষ থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম কে (৫০) ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে পুলিশ। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষক নজুরুল ইসলাম ঐ গ্রামের সালাউদ্দিন মাস্টারের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, সকালে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে এসে একটি শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক নজুরুল ইসলামের মরদেহ রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। রুমের ভেতর থেকে ঐ কক্ষের দরজা বন্ধ ছিল। এতে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন জানান, সাগান্না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম শ্রেণিকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে শুনার পর তিনি সেখান যান। সেখানে গিয়ে শ্রেণিকক্ষের ভিতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360