আইসিসি টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন সাকিব - Shera TV আইসিসি টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন সাকিব - Shera TV

আইসিসি টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

আইসিসি টি-টোয়েন্টিতে অলরাউন্ডার রেঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে জ্বলে উঠতে না পারায় ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন সেরা টাইগার। বোলার রেঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আটে মুস্তাফিজুর রহমান।

সাকিবকে পেছনে ফেলে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরম্যান্স করে তিন বছরেরও বেশি সময় পর শীর্ষে উঠেছিলেন সাকিব। নিউজিল্যান্ড সিরিজে নিজেকে মেলে ধরতে না পেরে আবার হারালেন সিংহাসন।

ওদিকে বোলারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে আসা মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬২৬। সাকিবের রেটিং কমলেও অবস্থানের কোন পরিবর্তন হয়নি। বোলার লিস্টের ৯ নম্বরেই আছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুন বোলিং করে ২৫ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন নাসুম।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360