অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী - Shera TV অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী - Shera TV

অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী জানান, গত মঙ্গলবার পেটে ব্যাথা শুরু হলে তাকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। আলট্রাসনোগ্রামের পর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের চিকিৎসাধীন।

আশু সুস্থতার জন্য কাদের সিদ্দিকী সবার দোয়া চেয়েছেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাদের সিদ্দিকীর বয়স ৭৪ বছর। সাবেক এই সংসদ সদস্য ১৯৯৯ সালে আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360