ছেলের জন্ম সনদে বাবার নাম হিসেবে যার নাম লিখলেন নুসরাত - Shera TV ছেলের জন্ম সনদে বাবার নাম হিসেবে যার নাম লিখলেন নুসরাত - Shera TV

ছেলের জন্ম সনদে বাবার নাম হিসেবে যার নাম লিখলেন নুসরাত

বিনোদন ডেস্ক:

গত জুন মাসে প্রকাশ্যে এসেছিল নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। এরপর থেকেই নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল আলোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিতর্ককে পাত্তা দেননি তিনি। গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জননী হন নুসরাত জাহান রুহি। অবশেষে প্রকাশ্যে এলো তার ছেলের বাবার নাম।

কলকাতা পৌরসভার বার্থ সার্টিফিকেটে লেখা রয়েছে নুসরাতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। একটু স্মৃতিতে জোর দিলেই নামটি শোনা লাগবে, মাস কয়েক আগেই ভোটের হলফনামা জমা দেওয়ার সময় যশ উল্লেখ করেছিলেন তার প্রকৃত নাম, দেবাশিস দাশগুপ্ত। পৌরসভার রেকর্ড অনুযায়ী, নুসরাত পুত্রের পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত।
কলকাতা পৌরসভার রেকর্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে নুসরাতের সন্তানের বাবা, যশ দাশগুপ্তই।

উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতা পৌরসভায় হাজির হয়েছিলেন ‘যশরত’। সেইসময়ই মনে করা হয়েছিল ঈশানের জন্মের সার্টিফিকেটে সংক্রান্ত জট কাটাতেই পৌরসভায় হাজির হয়েছেন নুসরত ও যশ। সেইসময় অবশ্য এ বিষয় নিয়ে মুখ খোলেননি দুজনেই। জানিয়েছিলেন করোনা টিকা নিতে পৌরসভায় এসেছেন তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360