অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি ইভ্যালি সিইও রাসেল - Shera TV অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি ইভ্যালি সিইও রাসেল - Shera TV

অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি ইভ্যালি সিইও রাসেল

স্টাফ রিপোর্টার:
অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার রাতে গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টায় হঠাৎ অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য তাকে গুলশান থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে রাসেলের সহধর্মিণী, ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন এখনো পুলিশের হেফাজতে আছেন বলে জানান তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360