১৬০ ইউপির ১৩১ টিতে নৌকা প্রার্থীর জয় - Shera TV ১৬০ ইউপির ১৩১ টিতে নৌকা প্রার্থীর জয় - Shera TV

১৬০ ইউপির ১৩১ টিতে নৌকা প্রার্থীর জয়

স্টাফ রিপোর্টার:

ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোটে বিপুল বিজয় পেয়েছে আওয়ামী লীগ। ১৬০টি ইউপির চেয়ারম্যান পদের মধ্যে ১৩১ টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। যদিও ভোটের আগেই ৪৪টির চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এরমধ্যে শুধু বাগেরহাট জেলাতেই রয়েছেন ৩৮ জন। বেশিরভাগ স্থানেনই আওয়ামী লীগের বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়েছেন। এরমধ্যে ২৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। যার মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

গতকাল সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। একই দিনের দেশের বিভিল্পু স্থানে নয়টি পৌরসভায় ভোট নেওয়া হয়। নয়টি মেয়র পদের মধ্যে তিনটিতে আগেই আওয়ামী লীগ মনোনীতরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। বাকী ৬টির মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360