গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ২৬ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ২৬ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ২৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা দ্বিতীয় দিনে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২শ’ ৭৭ জনে।

একই সময়ে ১ হাজার ৫৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

আজ মঙ্গলবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ২৫১ জনে।একই সময়ে ১ হাজার ৫৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360