জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন শেখ হাসিনা - Shera TV জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন শেখ হাসিনা - Shera TV

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার:

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দিবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360