স্ত্রীর জন্মদিনে যে বার্তা দিলেন মুশফিক - Shera TV স্ত্রীর জন্মদিনে যে বার্তা দিলেন মুশফিক - Shera TV

স্ত্রীর জন্মদিনে যে বার্তা দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:

সপ্তম বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। স্ত্রী জান্নাতুল কিফায়াতের সঙ্গে একটি ছবি দিয়ে বিবাহবার্ষিকীতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মুশি।

মুশফিক লিখেছেন, ‘হয়তো স্বামী হিসেবে আমি নিখুঁত নই। কিন্তু তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী। বেহেশত থেকে উপহার পাওয়া আত্মীয়। ইনশাআল্লাহ আমি মানুষ হিসেবে অনেক উন্নতি করতে থাকবো। আমি তোমার কাছ অনেক কিছুই শিখেছি প্রিয়তমা। দয়া করে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থাক। তোমাকে ভালোবাসি।’

 

২০১৪ সালে জান্নাতুল কিফায়াতকে বিয়ে করেন মুশফিক। আর ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনকে আলোকিত করে ছেলে শাহরোজ রহিম মায়ানের আগমন ঘটে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360